নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:১৮ এএম
আপডেট : ১০ মে ২০২৬, ০৫:২০ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১১

যৌথ বাহিনীর অভিযানে আটকরা। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে আটকরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথ বাহিনীর হাতে ১১ জন আটক হয়েছে। শনিবার (৯ মে) বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারী কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- বিহারী কলোনি এলাকার গোলাপের ছেলে ফারুক (৩৮), নূর ইসলামের ছেলে বাবু (২৭), আনোয়ার হোসেনের ছেলে বাবলু (৩২), ইমন (২৭), আলমগীরের ছেলে ওয়াহিদ (২৬), কামালের ছেলে জীবন (২৪), আবুল কাশেমের ছেলে নাজিমুদ্দিন (২৯), রহমানের ছেলে ফয়সাল (২৬), চুন্নুর ছেলে রাসেল (২৭), নাদিমের ছেলে রাহাত (২৭) ও বশিরের ছেলে সাগর (২৭)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিকে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র‍্যাব-১১ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X