নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্যাডার সোহেল’ গ্রেপ্তার

গ্রেপ্তার ক্যাডার সোহেল। ছবি : কালবেলা
গ্রেপ্তার ক্যাডার সোহেল। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৯ মে) সকালে র‍্যাব-১১ মিডিয়া কর্মকর্তা উজ্জল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-১১ বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সোহেল ও তার বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নতুন ভবন নির্মাণ, ব্যবসা পরিচালনা কিংবা নদীপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে তার বাহিনীর সদস্যরা জোরপূর্বক চাঁদা আদায় করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়া এবং সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে সোহেলের বিরুদ্ধে।

র‍্যাব আরও জানায়, সোহেল বাহিনীর ছত্রছায়ায় বন্দর ও মদনপুর এলাকায় মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের কেনাবেচা চলত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, ‘শীর্ষ সন্ত্রাসী সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/বিএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X