ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিষাক্ত ধোঁয়ার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

দীপু রিনিউএবল এনার্জি কারখানায় অভিযান পরচিালনা করা হয়। ছবি : কালবেলা
দীপু রিনিউএবল এনার্জি কারখানায় অভিযান পরচিালনা করা হয়। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে লোকচক্ষুর অন্তরালে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার পুরো অবকাঠামো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই মারুমডালী এলাকায় দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানাটি। টায়ারের বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলমসহ পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১০

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১১

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১২

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৩

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৬

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৮

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৯

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

২০
X