বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘শক্তি দই’ কারখানায় অভিযান, মিলেছে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি

‘শক্তি দই’ তৈরির প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
‘শক্তি দই’ তৈরির প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত ‘শক্তি দই’ তৈরির প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাজাহানপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, মনিটরিংকালে দেখা যায় প্রতিষ্ঠানটি তাদের ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ড নামের শক্তি দইয়ে কৃত্রিম কালার (রং) এবং ফ্লেভার ব্যবহার করলেও পণ্যের মোড়কে তা উপাদান হিসেবে ঘোষণা করেনি।

একইভাবে, ‘ফর্টিফাইড টক দই’ ব্র্যান্ডের পণ্যে ‘সোডিয়াম ট্রাই পলিফসফেট’ নামের রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল, যার উল্লেখ মোড়কের উপাদানের তালিকায় ছিল না। চিকিৎসকদের মতে, এই রাসায়নিক উপাদানটি প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক ও কিডনি রোগী এবং শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য মিলেছে দই তৈরির মূল উপাদান দুধে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় তরল দুধে মানুষের শরীরের জন্য ক্ষতিকর ‘টেট্রাসাইক্লিন’ এবং ‘বিটা ল্যাকটাম’ অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। ল্যাবে অধিকতর সুক্ষ্ম পরীক্ষার জন্য কারখানা থেকে দুধের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পণ্যে ক্ষতিকর উপাদানের মিশ্রণ ও মোড়কে তথ্য গোপনের অপরাধের সত্যতা পাওয়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩২(ক) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং শাজাহানপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা পুলিশের একটি টিম।

কালবেলা/আরএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X