

পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলীর (রহ.) মাজার শরীফ সংলগ্ন দীঘির (মাজার দীঘি) কুমিরটিকে আপাতত অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২) রাতে জেলা প্রশাসকের দপ্তরে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, পরবর্তীতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে কুমিরটি আবার এখানে ফিরিয়ে আনা হবে।