সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

এলাকাবাসীর অভিযোগ, রেজাউল প্রামাণিক এর আগেও এই ধরনের একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। এলাকায় তার স্বভাব-চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বৃদ্ধের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X