খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে গেল বাস

পুকুরের মাঝখানে বাস। ছবি : কালবেলা
পুকুরের মাঝখানে বাস। ছবি : কালবেলা

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইদুর রহমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।

জানা গেছে, বাসটি ৮টা ১০ মিনিটে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে ভাঙাচোরা ইটের সলিংয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, বাসটি পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X