বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন। ছবি : কালবেলা
নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন।

মৃত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম আক্তার দম্পতির মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু মুনতাহা সবার অজান্তে নানাবাড়ির নিকটবর্তী নীলকমল নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা-মা ও নানাবাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। একপর্যায়ে নদীর পানিতে ডুবে যেতে পারে— এমন আশঙ্কায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে রাত ৯টার দিকে নীলকমল নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X