লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

বন্দরের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। ছবি : কালবেলা
বন্দরের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। ছবি : কালবেলা

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই বন্দরের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সকালে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান বলেন, একসময় এই বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর মানুষ, যানবাহন এবং বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হতো। দেশের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী এই স্থলবন্দরটিকে পুনরায় চালুর বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে।

মোহাম্মদ মানজারুল মান্নান আরও জানান, বন্দরের বর্তমান অবকাঠামো, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখতেই এই প্রাথমিক পরিদর্শন। এই বন্দরটি দ্রুত সচল করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গেও তার ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে তারা বন্দরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X