চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

টানা বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় দ্রুত পানি নিষ্কাশন হয়েছে এবং বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১২ জুন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন বৃষ্টির মধ্যেই মাঠপর্যায়ে নেমে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিদর্শনকালে মেয়র বলেন, ‘নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও দীর্ঘ সময় আটকে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠপর্যায়ে কাজ করছেন। নগরীর প্রধান খাল ও নালা-নর্দমার পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, বৃষ্টির পর অধিকাংশ এলাকায় পানি দ্রুত নেমে যাওয়ায় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের প্রসঙ্গ তুলে মেয়র বলেন, ‘খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় উন্নতি এসেছে। এ ধারা অব্যাহত রাখতে চসিক কাজ করে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১০

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১১

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১২

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৩

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৬

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৭

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৮

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৯

আত্মসমর্পণ করলেন আমির হামজা

২০
X