কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কক্ষে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এবং বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মিফতাহুল জান্নাত রিপা, সহকারী অনুষদ সদস্য এবং মো. জুবায়ের ইসলাম, সহকারী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ব্যবসায়িক দক্ষতার বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আগামী ১৭ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X