লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত মো. হেলাল। ছবি : কালবেলা
নিহত মো. হেলাল। ছবি : কালবেলা

আরব আমিরাতে এক বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে হত্যার পর সহকর্মী ও মালিক পক্ষের কেউ তার লাশ ঝুলিয়ে রেখেছে বলে দাবি করছে নিহত যুবকের পরিবার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হেলাল (২৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর আলমের ছেলে।

নিহতের বাবা নুর আলম জানান, গত ১১ এপ্রিল শারজাহ শহরে নিজ কর্মস্থলে তার ছেলেকে হত্যা করে তার লাশ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তবে কে বা কারা এমনটি করেছে তা তিনি জানা যায়নি। অন্য সহকর্মীর মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর খবরটি জানতে পারেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’ নামের একটি কোম্পানিতে পেইন্টার হিসেবে কাজ করতেন। হেলালের অপর ভাই ফয়সাল কিছু দিন আগে সমস্যায় পড়ে একই কোম্পানি থেকে বাড়িতে ফিরে আসেন। কিন্ত এখন একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুর খবরে চোখে অন্ধকার দেখছে হেলালের পরিবার।

কর্মস্থলে ছেলের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি জনান নিহতের বাবা। পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের সহায়তা চান।

কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, এ রকম কোনো খবর এখনো আমাদের কাছে নেই। তবে খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X