মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

বাঁ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম।

তিনি জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। ১৪ জুলাই নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে বগুড়ায় পৌঁছে মাটিডালী এলাকা থেকে পদযাত্রার প্রস্তুতি নেওয়া হবে। পরে মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু হবে।

পদযাত্রাটি কালিতলা থেকে কাঁঠালতলা মোড়, নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বগুড়ার কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রাতেও তারা অংশ নেবেন।

অ্যাডভোকেট আল-ওয়াসি জীম বলেন, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাব্য নির্বাচনী প্রার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও থাকবে। কর্মসূচি সফল করতে শিগগিরই প্রস্তুতি সভা আয়োজন, কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ এবং বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X