বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে ফসল। ছবি: কালবেলা
পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে ফসল। ছবি: কালবেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এতে করে নিম্নাঞ্চলের ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের কষ্টার্জিত ফসল তলিয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাজ পড়েছে।

রোববার (১৯ জুলাই) যমুনায় পানি বেড়েছে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত চারদিনে (১৫, ১৬, ১৭, ১৮ জুলাই) জেলার সারিয়াকান্দি স্টেশনে ৯১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। পানি কিছুদিন বাড়বে ও কমবে। গত চারদিনে ৯১ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিচু এলাকার ফসল ডুবে গেছে।

এদিকে সোনাতলায় অবিরাম বর্ষণে নদ-নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের ফসল পানির নীচে তলিয়ে গেছে। উপজেলার নদীকূলীয় এলাকার শত শত একর জমির বিভিন্ন ধরনের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার তেকানী চুকাইনগর, পাকুল্যা ও সোনাতলা সদর ইউনিয়নের বেশ কয়েকটি চরের শত শত কৃষকের স্বপ্ন ধুলিস্যাত হয়েছে।

দক্ষিণ আটকরিয়া গ্রামের নুর আলম সরকার সাবিরুল, কামারপাড়া গ্রামের গোলাম সোবাহানি বলেন, এই এলাকার কৃষক প্রকৃতির সঙ্গে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়।

এ বিষয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের উৎপাদিত অর্থকরী ফসল আর ১০/১৫ দিনের মধ্যে কাটার উপযোগী হতো। সেই সময় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তারা এখন চোখে অন্ধকার দেখছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, যমুনা নদীর আকস্মিক পানি বৃদ্ধিতে ফসলের বেশ ক্ষতি হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়'—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১১

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১২

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৩

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৪

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

১৫

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১৮

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৯

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

২০
X