ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, এসআই ক্লোজড

এসআই মোস্তাফিজার রহমান। ছবি: সংগৃহীত
এসআই মোস্তাফিজার রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিভাগ এ ব্যবস্থা নেয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলে প্রায় ছয় মাস আগে কান্তনগর গ্রামের মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর নামে ওই দুই ব্যক্তি তার পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেন। তবে সৌদি আরবে পৌঁছানোর পর ওই যুবককে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে মানবেতর অবস্থায় দিন কাটাতে থাকেন তিনি।

এ ঘটনায় প্রবাসীর মা গত ২১ জুন ধুনট থানায় মাহমুদুল ও আরিফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ছেলের বিষয়ে কথা বলতে গেলে মাহমুদুল তাকে মারধরও করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগ রয়েছে, তদন্তের একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এসআই মোস্তাফিজার রহমান। স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিকবার তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

পরবর্তীতে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে একাধিকবার কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ ওঠে। এ সময় প্রবাসীর স্ত্রী কৌশলে তাদের কথোপকথন নিজের মুঠোফোনে রেকর্ড করে রাখেন।

পরে ওই অডিও ক্লিপের কয়েকটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছে। এর মধ্যে একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে রোববার গভীর রাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১১

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৪

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৫

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১৭

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৮

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৯

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

২০
X