বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রায় ভক্তদের ঢল। ছবি: কালবেলা
ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রায় ভক্তদের ঢল। ছবি: কালবেলা

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আয়োজিত এ শোভাযাত্রায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে কয়েক হাজার ভক্ত অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো পৌর শহর।

ফুলবাড়ী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। পরে ভক্তরা রথ টেনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে রথটি স্থাপন করা হয়।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা পরিণত হয় এক মিলনমেলায়। রঙিন ও ঐতিহ্যবাহী পোশাকে ভক্তদের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তোলে।

রথযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভোজন, কীর্তন, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা আনন্দ ও ভক্তির আবহে সময় কাটান।

ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত এবং শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক বলেন, ‘ফুলবাড়ীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। প্রতি বছরই হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এবারের আয়োজনেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে।’

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এবং সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ জানান, উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার ভক্ত রথযাত্রায় অংশ নেন। বৈরী আবহাওয়া থাকলেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। প্রশাসনের সহযোগিতা, আয়োজকদের সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্ত সুর্বণা রায়, বিথী রায় ও মেঘা গুপ্তা বলেন, “রথযাত্রা আমাদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দ, ভক্তি ও মিলনমেলার এক অনন্য উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও পরিবার নিয়ে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এত মানুষের একসঙ্গে ভক্তিভরে রথ টানার অনুভূতি সত্যিই অসাধারণ।

ফুলবাড়ীর প্রবীণ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চান্দা বলেন, ‘ফুলবাড়ীর রথযাত্রা বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে। সময়ের সঙ্গে এর পরিধি ও মানুষের অংশগ্রহণ বেড়েছে। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ‘রথযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, আগামী আট দিন পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে। এরপর আগামী ২৪ জুলাই কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন ভক্তরা রথ টেনে পুনরায় কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পূজা, কীর্তন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এবারের রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

কালবেলা/এমএ/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X