সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

সুনামগঞ্জের সুরমা নদীতে বালুবাহী বার্জ ও ট্রলার। ছবি : কালবেলা
সুনামগঞ্জের সুরমা নদীতে বালুবাহী বার্জ ও ট্রলার। ছবি : কালবেলা

বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ (সুরমা) স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬.৮৭ মিটার, যা বিপৎসীমার ০.৯৩ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় পানির স্তর ছিল ৬.৯৫ মিটার এবং সোমবার সকাল ৬টায় ছিল ৬.৮৮ মিটার।

লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৫৪ মিটার, যা বিপৎসীমার ১.৫১ মিটার নিচে রয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৮.০৯ মিটার, যা বিপৎসীমার ০.৬১ মিটার নিচে এবং দিরাই স্টেশনে পানির স্তর ৬.০৭ মিটার, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে অবস্থান করছে।

এদিকে জগন্নাথপুর স্টেশনে পানির স্তর ৬.৪২ মিটার এবং সোলেমানপুর স্টেশনে ৬.২৩ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এসব স্টেশনের জন্য বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

বৃষ্টিপাতের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ছাতকে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ, লৌহেরগড় ও দিরাই এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

পাউবোর তথ্য অনুযায়ী, জেলার সব পর্যবেক্ষণ স্টেশনে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। ফলে সার্বিকভাবে বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই। তবে উজানের বৃষ্টি ও নদীর পানির প্রবাহের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

কালবেলা/ইএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X