চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

স্বর্ণপাচার মামলায় চুয়াডাঙ্গায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় মোস্তাফিজুর রহমান নামে একজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় মোস্তাফিজুর রহমান নামে একজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দুপুরে ১০ জন সাক্ষীর মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর তাকে কোর্ট কারাগারে নেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপির একটি টহল দল স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গ্রামের কবরস্থানের পাশে অবস্থান নেয়। এ সময় কার্পাসডাঙ্গা থেকে ঠাকুরপুর সীমান্ত এলাকার দিকে বাইসাইকেল যোগে এক স্বর্ণ পাচারকারী যাচ্ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী স্বর্ণ ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেল থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার কাজী আজাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন একজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X