ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সময় লুটপাট ছাড়া কিছুই হয়নি : শাওন

ভোলায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নূরুন্নবী চৌধুরী শাওন। ছবি : কালবেলা
ভোলায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নূরুন্নবী চৌধুরী শাওন। ছবি : কালবেলা

বাংলাদেশের সব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। বিএনপির সময় লুটপাট ছাড়া কিছুই হয়নি। এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা— এমন মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে ভোলার লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না। অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। এরই মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X