চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক আটক

সোনামসজিদ সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক শিহাব। ছবি : কালবেলা
সোনামসজিদ সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক শিহাব। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়।

আটক যুবক শিহাব (২০) শিবগঞ্জ উপজেলা সোনামসজিদ এলাকার সোনাপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রহনপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।

তিনি বলেন, শনিবার বিকেলে সোনাপুর এলাকা দিয়ে অস্ত্র চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় এক যুবক হাতে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হলে তার ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি ব্যাগে থাকা বইয়ের ভেতরে লুকিয়ে রেখেছিল ওই যুবক। এ সময় ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনও পাওয়া যায় তার কাছ থেকে।

তিনি বলেন, শিহাবের নামে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১১

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১২

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৩

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৪

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৫

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৯

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

২০
X