বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিড়ালে ইলিশ খাওয়ায় পুলিশ পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বরিশালে পুলিশ সদস্যের পরিবারের পোষা বিড়ালে প্রতিবেশীর ঘরের ইলিশ মাছ খেয়ে ফেলায় তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরীর ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আল আমিন (২৮), ইয়াছিন আরাফাত (২৫) ও মুন্না (২৫)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আল আমিন ও আরাফাত বরিশাল মেট্রোপলিটন পুলিশের নায়েক আবদুর রহমানের ছেলে। আহত মুন্না আরাফাতের বন্ধু।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হামিদুর রহমান (৩০), তার স্ত্রী তানহাসহ (২৫) আরও এক নারীকে থানায় নিয়ে আসে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর বাবা আবদুর রহমান বলেন, দুপুরে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার বাসায় গিয়ে আমাদের পোষা বিড়াল একটি ইলিশ মাছ খেয়ে ফেলে। বিষয়টি আমার স্ত্রীর কাছে অভিযোগ দিলে তিনি মাছ কিনে দেবেন বলে জানান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার স্ত্রীকে ধাক্কা দিলে প্রতিবাদ করে ছেলে আরাফাত। তখন ধারাল অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X