বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের বুথে চুরি : কর্মকর্তা গ্রেপ্তার

ডাচ বাংলা ব্যাংকের বুথে চুরির ঘটনা। ছবি : কালবেলা
ডাচ বাংলা ব্যাংকের বুথে চুরির ঘটনা। ছবি : কালবেলা

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের বুথে চুরির ঘটনায় শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলবাব হোসেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে কর্মরত। তিনি বুথে চুরির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে তাকে নগরের শিবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আলবাবকে জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জরিত অন্যদের গ্রেপ্তারের চষ্টা চলছে।

এর আগে নগরের সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের হয়। বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দিপ দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই এটিএম অফিসারকে আসামি করা হয়।

মামলার বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, গত ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ তারিখ বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়। চুরির সাথে অজ্ঞাতনামা ২/৩ জনসহ কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সাথে জড়িত আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X