স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ‘নতুন’ সোহানের

হাবিবুর রহমান সোহান। ছবি : সংগৃহীত
হাবিবুর রহমান সোহান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাকেব অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার করা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার হাবিবুর রহমান সোহান। আজ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিএসএল) একাদশতম আসরের তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে এই রেকর্ড নিজের করে নেন তিনি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের দেওয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার ছক্কার ঝড় তোলেন এই ওপেনার। ৭টি করে চার ও ছয়ে ৪৯ বলে এই মাইলফক স্পর্শ করেন তিনি। আর এতেই রেকর্ড বইয়ে নিজের নাম লিখেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগের এই রেকর্ডটি ছিল মাশরাফী বিন মোর্ত্তজার দখলে। ফতুল্লায় ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই অধিনায়ক।

১৮টি লিস্ট ‘এ’ ম্যাচে সোহানের এটি দ্বিতীয় শতক। সেঞ্চুরি করে সোহান থামেন ১১৭ রানে। ৬১ বলের ইনিংসে বাউন্ডারি থেকে তুলেছেন ৯০ রান। যেখানে ৬টি ছক্কার সঙ্গে চারও ৯টি।

বৃহস্পতিবারের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের এই ম্যাচে সোহানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পায় তার দল। শুরুতে ব্যাট করতে নেমে ২০১ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল।

তাদের হয়ে সবচেয়ে বেশি রান আসে আগের দুই ম্যাচের সেরা খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। ৯৯ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া ৮৫ বলে ৪৭ রান আসে সাইফ হাসানের ব্যাটে। উত্তরাঞ্চলের হয়ে ৯ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম।

রান তাড়ায় নেমে ২৪ ওভার ৪ বলেই ম্যাচ জিতে যায় উত্তরাঞ্চল। তাদের হয়ে ১৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও হাবিবুর রহমান সোহান। ২৫ বলে ৩৪ রান করে তানজিদ ফিরলে এই জুটি ভাঙে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১১

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১২

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৩

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৪

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০
X