সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সিরাজগঞ্জে আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগের অফিস। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগের অফিস। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবসহ টিনের চাল পুড়ে গেছে। রোববার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, ‘রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি।’

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু বলেন, ‘এটা পরিষ্কার বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা এ কাজ করেছে। ওরা দিনে আসতে পারে না। রাতে যখন কেউ থাকে না তখন গান পাউডার বা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তারা এর আগেও বেলতৈল ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রলবোমা হামলা করেছিল।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে রাতেই ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ হলেও অফিসের টিন ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে ,সে বিষয়ে তদন্ত চলছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

পাহাড়ি ঢলে চকরিয়ার কৃষিতে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়নি, বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

যেখানে সেনা অবস্থান, সেখানে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

১০

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

১১

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

১২

দুই সপ্তাহে ২৫ বাড়ি বিলীন, তিস্তার কবলে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

১৩

দেশে ফিরেছেন স্পিকার

১৪

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

১৫

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

১৬

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৭

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

১৯

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

২০
X