চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গাড়িতে আগুন : ককটেল উদ্ধার

ডাকবাংলোর পাশে থেমে থাকা একটি পিকআপভ্যানে সন্ধ্যায় হঠাৎ আগুন। ছবি : কালবেলা
ডাকবাংলোর পাশে থেমে থাকা একটি পিকআপভ্যানে সন্ধ্যায় হঠাৎ আগুন। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থেমে থাকা একটি পিকআপভ্যানে এই আগুন দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৌর বাজারের নিকটবর্তী ডাকবাংলোর পাশে থেমে থাকা একটি পিকআপভ্যানে সন্ধ্যায় হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এসে তা নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। তবে এসময় গাড়ির পাশে পেট্রলের একটি খালি বোতল পাওয়া যায়।

চাটখিল থানার ওসি এমদাদুল হক আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘চাটখিল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে ৬টি ককটেল উদ্ধার করেছে।’ সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X