চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিদায় বেলায় শিশু প্রথমাকে উপহার দিলেন চাটখিলের ইউএনও

শিশু প্রথমার হাতে পুরস্কার তুুলে দিচ্ছেন চাটখিল উপজেলার সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। ছবি : কালবেলা
শিশু প্রথমার হাতে পুরস্কার তুুলে দিচ্ছেন চাটখিল উপজেলার সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। ছবি : কালবেলা

শিশু প্রথমার হাতে উপহার তুলে দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) শেষ কর্মদিবস পার করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউএনও হিসেবে যোগাদানের কথা রয়েছে।

প্রথমা চাটখিল উপজেলায় রামনারায়ণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রথম জন্ম নেওয়া শিশু। প্রতিষ্ঠার দীর্ঘ ৩০ বছর পরেও কেন্দ্রটিতে কোনো প্রসব হয়নি। ২০২২ সালের আগস্ট মাসে উপজেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা বিভাগ ও রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহারের উদ্যোগে কেন্দ্রটি সংস্কার ও মেরামত করার পর প্রথম নরমাল ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তার নিজস্ব তহবিল থেকে মিডওয়াইফ এবং আয়া নিয়োগ দিয়ে নরমাল ডেলিভারি চালু করেন। মো. রাজু ও রুনু আক্তার দম্পতি এই সেবা কেন্দ্রে প্রথম নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন শিশুটির নাম রেখেছিলেন প্রথমা। ইউএনও তাদের সন্তানের নাম প্রথমা রাখায় শিশুটির বাবা-মাও অনেক খুশি হয়েছেন।

ইউএনও ইমরানুল হক ভূঁইয়া চাটখিলে শেষ কর্মদিবসে শিশু প্রথমাকে নগদ টাকা ও উপহারসামগ্রী প্রদান করার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন।

ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ভালো কাজ করার আনন্দ অন্যরকম। টাকা দিয়ে এই আনন্দ কেনা যায় না। কাজের মাধ্যমে আমি আজীবন এমন আনন্দ পেতে চাই। প্রথমা আমাদেরই সন্তান।

ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ২০১৬ সালের ১ জুন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি ২০২২ সালের ০৪ আগস্ট চাটখিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়ার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: মামদানি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া / আজ শুরু হচ্ছে ‘টাইগার লাইটনিং-২৬’

১০

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

১১

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লিগ

১২

১৯ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

১৩

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

১৪

এক মাসেও ফেরেনি মরদেহ, অপেক্ষায় প্রবাসীর বাবা-মা

১৫

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

১৬

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

১৯

আগামী ৫ দিন ভারী বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০
X