কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৩৯ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

যশোর পুলিশ সুপারের স্ত্রী বিপ্লবী রাণী জোয়ারদার আর নেই

বিপ্লবী রাণী জোয়ারদার। ছবি : সংগৃহীত
বিপ্লবী রাণী জোয়ারদার। ছবি : সংগৃহীত

যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ারদারের সহধর্মিণী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার আর নেই।

রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিপ্লবী রাণী জোয়ারদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুর খবর শুনে তার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তার মৃত্যুতে পরিচিতজনেরা আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১০

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১২

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৩

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৪

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৫

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১৬

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৮

পবিত্র আশুরা আজ

১৯

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

২০
X