শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে তরুণকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার ১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রেজাউল করিম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, ৭ নভেম্বর বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১০

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১১

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১২

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৪

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৫

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৬

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৭

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৮

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৯

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

২০
X