রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনেও দ্বিধাবিভক্ত রামগঞ্জ উপজেলা বিএনপি

বিএনপির আন্দোলনের পৃথক পৃথক কর্মসূচি। ছবি : কালবেলা
বিএনপির আন্দোলনের পৃথক পৃথক কর্মসূচি। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচিতেও এক হতে পারেনি সংসদীয় আসন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ উপজেলা বিএনপি। এতে করে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ।

দলীয় কোন্দল আর দলের সিনিয়র নেতাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে পৃথকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। গত (২৮ অক্টোবর) থেকে বিএনপির কর্মসূচি ঘোষণা পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একই ব্যানারে আলাদা আলাদা প্রোগ্রাম করতে দেখা যায়।

বিএনপির ডাকা হরতালে রোববার (১৯ নভেম্বর) পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানের নেতৃত্বে পৌর শহরের বাইপাস সড়কে ও আজ সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিমের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

শাহাদাত হোসেন, মুরাদ হোসেন দুলাল ও তৃণমূল বিএনপির একাধিক নেতাকর্মী জানান, এই বিভক্তির কারণে বিএনপির আন্দোলন গতিশীলতা পাচ্ছে না। প্রতিটি সভা সমাবেশ পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হওয়ায় আমরা কর্মীরা পড়েছি মারাত্মক বিপাকে। কে কোনো গ্রুপের সঙ্গে সরকারবিরোধী সভা-সমাবেশ বা আন্দোলনে অংশ নিবে তা নিয়েও আছি ঝামেলায়। এভাবে চলতে থাকলে বা দলের ভেতরে গ্রুপিং থাকলে ফলপ্রসূ আন্দোলনে গতি ফিরবে না। সরকার উৎখাতের আন্দোলনের স্বার্থে হলেও দুই গ্রুপকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিভক্তির বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম পিন্টু কালবেলাকে জানান, আমরা সবাই জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। বিএনপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা দলের বাইরে থেকে সভা-সেমিনার করছেন তারা দলকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। তারা দলের কেউ নয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন কালবেলাকে জানান, উপজেলা বিএনপির বাইরে গিয়ে যারা প্রোগ্রাম করছে, তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে একই ব্যানারে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। তিনি আরও জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠনের আলোচনাও অব্যাহত রয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম কালবেলাকে জানান, আমরা এই কমিটি মানি না। যতক্ষণ পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠন না হবে সে পর্যন্ত যৌথভাবে কোনো আন্দোলন নয়। আমরা আমাদের মতো করে সফলভাবে প্রোগ্রাম করে যাচ্ছি।

বিভক্তি নিয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান কালবেলাকে জানান, উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়েই মূলত এই বিভাজন। আমরা তৃণমূলে আলোচনা করছি। খুব শিগগিরই দুই গ্রুপ সমস্যা নিরসন করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X