কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাটের নির্বাচনে জনগণ ভোট দেবে না : ইসলামী আন্দোলন

শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সমাবেশ করে। ছবি : কালবেলা
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সমাবেশ করে। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ দেখতে দর্শকও থাকবে না। তাদের ভাগাভাগি ও দেশবিরোধী নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, একদিকে নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাটের আয়োজন চলছে। আর অপরদিকে নিত্যপণ্যের আগুনে মানুষ পুড়ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সরকারের লুটপাটের নির্বাচনে জনগণ ভোট দেবে না।

তিনি আরও বলেন, বিরোধী মতের মানুষ আজ ঘরে ঘুমাতে পারছে না। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে কার্যত পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলছে। ৭ জানুয়ারি ‘একতরফা’ ও পাতানো নির্বাচনে দেশের শান্তিকামী, মুক্তিকামী জনতা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী ডামি নির্বাচনে কেউ ভোট দেবে না। তামাশা দেখার জন্য কেউ রাস্তায়ও বের হবে না।

নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী রোববার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফলের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘একতরফা’ ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর শান্তিনগর বাজার মসজিদ গেটে গণসংযোগপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, মুফতী আব্দুল আহাদ, নাজিমুদ্দিন গাজী, অ্যাডভোকেট মনির হোসেন, মুফতী আখতারুজ্জামান মাহদী ও পল্টন থানা সভাপতি কবির হোসেন খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১০

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৩

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৫

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৬

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৭

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৯

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

২০
X