কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ

রাজধানীতে লিফলেট বিতরণ করেছে যুবদল। ছবি : কালবেলা
রাজধানীতে লিফলেট বিতরণ করেছে যুবদল। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়ে এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে রাজধানীর পান্থপথ ও গ্রিন রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পলাশ, সদস্য কামরুজ্জামান নান্নুসহ যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন বলেন, ইতোমধ্যে জনগণ ডামি নির্বাচন বর্জন করেছে বুঝতে পেরে, সরকারি দলের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। কিন্তু জনগণকে ভয় দেখিয়ে তাদের শেষ রক্ষা হবে না। যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X