বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জোটবদ্ধ নির্বাচন ও সমঝোতার আলোচনা চলছে : শিরীন আখতার

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। ছবি : কালবেলা
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। ছবি : কালবেলা

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। কারণ বিএনপি-জামায়াত দেশে যেভাবে হরতাল অবরোধ দিচ্ছে, এতে জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি।’

তিনি বলেন, ‘তবে কোথাও কোথাও বিএনপি-জামায়াত আগুনসন্ত্রাস করছে, নাশকতা করছে। আমরা স্পষ্টত বলেছি এ সমস্ত অপকর্মের মোকাবিলা করেই আমরা নির্বাচনের দিকে যাব।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে এসব কথা বলেন।

শিরীন আখতার আরও বলেন, ‘বিদেশি ও বহিরাগতদের থাবায় দেশে কোনো কিছু যায় আসে না। সংবিধানসম্মত ব্যবস্থায় দেশে নির্বাচন হচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলকভাবে যাতে হয়, সে বিষয়ে আমরা বলছি। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আমি ফেনী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছে, সমঝোতা হচ্ছে। মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এ সময় জাসদের ফেনী জেলা সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, ডাক্তার অমিত মনোশিজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

১০

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১১

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১২

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১৩

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৪

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৭

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৮

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

২০
X