বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণে আহত ১

রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত
রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত

রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনে এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো আদালত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক, জানান ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X