রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

মাহিয়া মাহি ও অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত নির্বাচনী অফিস। ছবি : কালবেলা
মাহিয়া মাহি ও অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত নির্বাচনী অফিস। ছবি : কালবেলা

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামের নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের সামনের অংশের যে করিডোর সেখানে আগুনের আলামত পাওয়া গেছে, শুধু করিডোর অংশটুকুই পুড়েছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। আমরা খবর পেয়েই এসেছি, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাক প্রতীকের প্রার্থী মাহিয়া মাহি বলেন, গত রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহি। সে সময় তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন আমাকে বাধা দিচ্ছে।’ নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন মাহি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সংসদে আখতারের ক্ষোভ

খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

আশরাফ হাকিমির গতি ও পায়ের জাদু মুগ্ধ করেছে বিশ্বকে

কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে 

চীনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ১১, উপকূলে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

১০

এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১১

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

১২

পরকীয়ার অভিযোগে স্বামীর বাড়িতে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন

১৩

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

১৪

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

১৫

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

১৬

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

১৭

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

১৮

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

১৯

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

২০
X