কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

চলমান তৃতীয় দফার হরতালের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা ঘোষিত তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে খুলনা মহানগরীর হাজী মহসিন রোড চৌরাস্তা মোড় থেকে মিছিল শুরু হয়ে নগরীর কয়লাঘাট প্রাথমিক স্কুলের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে খুলনা মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের মধ্যে স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, শফিকুল ইসলাম হোসেন, এস এম শামীম কবির, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শামসুল আলম পিন্টু উপস্থিত ছিলেন।

থানা-উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের মধ্যে হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, খন্দকার ফারুক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, মো. জাহিদ হোসেন, আক্কাস আলী, ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ হাসান লাভলু, খুলনা যুবদলের নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ আল কাফি শখা, জাবির আলী, শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি, খান ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, জাসাসর ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, মহিলা দলের সেতারা সুলতানা, শাহনাজ সরোয়ার, কৃষক দলের সজীব তালুকদার, তাঁতী দলের মেহেদী আহসান মিন্টু, মাহমুদ হাসান লোটাস, ছাত্রদলের মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X