কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার সালনা এলাকার (বিআরটিসি) সামনে বাসচাপায় আবুল হাসান নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান (২৭) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় টিএম ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং লিমিটেড কারখানায় ওয়েট প্রসেস অপারেটর পদে চাকরি করতেন।

বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, দুপুরে খাবার বিরতি শেষে বাইসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন আবুল হাসান। মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির সাদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X