সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ইতিহাস পরিবহনের বাসে আগুন

আশুলিয়ায় ইতিহাস পরিবহনের বাসে আগুন। ছবি : কালবেলা
আশুলিয়ায় ইতিহাস পরিবহনের বাসে আগুন। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যার পর নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইতিহাস পরিবহনের বাসটি চন্দ্রা থেকে ঢাকার মিরপুরে যাওয়ার পথে আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় আগুন দেয় যাত্রী বেসে থাকা কয়েকজন। এ সময় আগুন দেখে দৌড়ে গিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন ইতিমধ্যে নেভানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X