বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

মমিনুল ইসলাম। ছবি : কালবেলা
মমিনুল ইসলাম। ছবি : কালবেলা

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক কালবেলার মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. মমিনুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়েছে স্থানীয় মাদক কারবারিরা। মমিনুল (৩৩) উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের দেওয়ানজিকান্দি গ্রামের দুলাল হোসেনের ছেলে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ভূমি কার্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা হচ্ছেন মো. আমির হোসেন মোল্লা (৪৫), মো. রাজিব মৃধা (২৮), মো. মিজান মোল্লা (৩৭) সহ আরও ৬/৭ জন। তারা প্রত্যেকেই ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড়ের বাসিন্দা।

স্থানীয় মো. শাহাজালাল বেপারি, মো. বজলুল গনি, মো. ইমরান হোসেন, মো. সাব্বির লস্করসহ দেওয়ানজিকান্দি এলাকার বাসিন্দারা বলেন, মমিনুল খুবই নম্র ভদ্র ছেলে এবং পেশাদার একজন সাংবাদিক। অথচ তার ওপর হামলা চালানো আমির ও মিজান হচ্ছে ইয়াবা কারবারি। এ ছাড়াও তাদের নামে চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে থানায়। পুলিশ তাদের নানা সময়ে ধরলে সে সংবাদ পত্রিকায় আসলে ওরা মমিনুলকে চোখের সামনে দেখে সন্দেহ করে হুমকি-ধমকি দিত।

স্থানীয়রা আরও বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির ও মিজানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। একই সাথে মিজানকে গরু চুরির অপরাধে পুলিশ আটকের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়। আর এ ভিডিও ভাইরাল ও পত্রিকায় সংবাদ প্রকাশে মমিন জড়িত সন্দেহে তার ওপর এ অতর্কিতভাবে অমানবিক হামলা চালানো হলো। আমরা একজন ন্যায়পরায়ণ সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দৈনিক কালবেলার আহত সাংবাদিক মমিনুল ইসলাম বলেন, মতলব উত্তর উপজেলা মাঠে আয়োজিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব শেষ করে আমার নিজস্ব মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দেই। পথিমধ্যে ওঁৎপেতে থেকে সন্ত্রাসীরা আমাকে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে গুরুতর জখম করে। হামলার সময় ওরা আমার মোবাইল ও প্যান ড্রাইভ ছিনতাই, মোটরসাইকেল ভাঙচুর এবং মানিব্যাগে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি আইনের কাছে ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগ প্রসঙ্গে হামলাকারীরা গা ঢাকা দেওয়ায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি রাশেদ মোবারক বলেন, আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীরা যেই হউক কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সাংবাদিক নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলাসহ মতলব উত্তরে কর্মরত সাংবাদিক সমাজ ও বিভিন্ন সুধী মহল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X