ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহ সইতে না পেরে ডালিয়া আক্তার নামের এক গৃহবধূ কেড়ির বড়ি (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ডালিয়া আক্তার (২৫) ওই এলাকার মো. সাগরের স্ত্রী ও জেলার আদর্শ সদর উপজেলার মনিপুর এলাকার মো. জসিম উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. সাগরের সঙ্গে জেলা সদরের মনিপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে মোসা. ডালিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ডালিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কলহ লেগেই থাকত। এ কলহের জেরে ধরে ঘটনার গত ২০ ডিসেম্বর দুপুরে কেড়ির বড়ি (কীটনাশক) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ ডালিয়া। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। একপর্যায়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পরে নিহতের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি জানা যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১১

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১২

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৩

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৪

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৫

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৬

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৮

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৯

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

২০
X