হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে : ছাত্রলীগ সভাপতি

নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কেউ যেন বাংলাদেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখতে না পারে। এর জন্য আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। কারণ ভোট আমাদের নাগরিক অধিকার, ভোট আমাদের মৌলিক অধিকার। ছাত্রলীগকে সজাগ থাকতে হবে, এক সাথে কাজ করতে হবে। এই ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রলীগের লড়াই দুটো। ৭ জানুয়ারি যেমন নৌকার পক্ষে নিরুঙ্কুশ ব্যালট বিপ্লব হবে, একই সাথে গণতন্ত্রের পক্ষে ব্যালট বিপ্লব হবে। গণতন্ত্রের শত্রু, আগুনসন্ত্রাসের হোতা ও বিদেশি দালালদের পরাজিত করে আমরা নৌকাকে বিজয়ী করব।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১০

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১১

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১২

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৩

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৪

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৫

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৬

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৭

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৮

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৯

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

২০
X