হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

৮ তারিখের পর হিসাবনিকাশ শুরু হবে : মমতাজ

নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন মমতাজ বেগম। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন মমতাজ বেগম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম বলেছেন, এখন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভয়ভীতি দেখাইতেছে আগামী ৮ তারিখ থেকে তাদের হিসাবনিকাশ শুরু হবে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের মাচাইন মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের কর্মীদের নিয়মিত ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি শিল্পী মানুষ। আমি কোনোরকম ঝায়-ঝামেলা পছন্দ করি না। আমি আসছি আপনাদের সেবা করতে। এলাকার উন্নয়ন করতে। আমরা আছি মূল জায়গায়। আর যারা ভয়ভীতি দেখাইতেছে তারা আছে মূল জায়গার বাইরে। আমরা একটা মানুষকে ভয়ভীতি দেখাই না। আর ওরা আমাদের এসব মুরুব্বীকে ফোন করে ভয়ভীতি দেখায়। তারা ভালো মানুষ না। এই সকল মানুষ থেকে আপনারা সতর্ক থাকবেন।

মমতাজ বলেন, আমাদের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমার পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু ধৈর্য আর থাকে না। কারণ আপনারা খালি আমাদের মারবেন। মারতে মারতে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনা পা-ই কিন্তু একসময় ছায়া দেখায়। আমাদের ধৈর্যচ্যুত কইরেন না। আমাদেরও কিন্তু লোকজন আছে। কিন্তু আমরা শান্তিপ্রিয়। আমরা বিশৃঙ্খলা চাই না।

মমতাজ বেগম আরও বলেন, শেখ হাসিনার মার্কা নৌকা, আমার মার্কাও কিন্তু নৌকা। তাই অনেকেই এসে আপনাদের বলবে আমরাও তো আওয়ামী লীগ করি। আমার মার্কায় কিন্তু শেখ হাসিনার ছবি আছে। আর যে প্রার্থী দাবি করেন আমরাও আওয়ামী লীগ করি। তাদের পোস্টারে কিন্তু শেখ হাসিনার ছবি নাই।

তিনি আরও বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনাও কিন্তু গোপালগঞ্জ থেকে নির্বাচন করছে। তার মার্কাও নৌকা, আমার মার্কাও কিন্তু নৌকা। তাহলে এবার বুঝতে পারছেন তো, নৌকা কিন্তু শুধু আমার একার মার্কা নয়। এটা শেখ হাসিনার মার্কা। এটা জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা। এটা আওয়ামী লীগের মার্কা। এটা মুক্তিযুদ্ধের সপক্ষের মার্কা। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন। তাহলে আপনাদের যে কাজগুলো চলমান এবং প্রক্রিয়াধীন তা বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারাসহ প্রায় সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

১০

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

১১

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

১২

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

১৪

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

১৫

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

১৭

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

১৮

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

১৯

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

২০
X