চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মিসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আব্দুল হাকিম। ছবি : কালবেলা 
মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মিসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আব্দুল হাকিম। ছবি : কালবেলা 

সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-বিএনএমের মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মিসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ সময় নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনকে সমথর্ন দেন আব্দুল হাকিম। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা ও বিএনএমের চৌহালী উপজেলা শাখার সভাপতি।

আব্দুল হাকিম বলেন, দলীয় সিদ্ধান্তে আমি নির্বাচন থেকে সড়ে যাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) মেজর মামুন সৎ ও যোগ্য বলে আমি তাকে সমর্থন করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আনিস সিকদার, শহিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ আরও অনেকেই।

এ আসনে আওয়ামী লীগের আলহাজ আব্দুল মমিন মন্ডল, জাতীয় পার্টির ফজলুল হক ডনু , কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট নাজমুল হক, বিএনএমের আব্দুল হাকিম, স্বতন্ত্র মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিএনএমের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম সরে দাঁড়ানোয় এই আসনে প্রার্থী কমে ৫ জন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X