কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী মহিলা আন্দোলনের নতুন কমিটি

বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা আন্দোলনের কমিটি গঠন। ছবি : সংগৃহীত
বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা আন্দোলনের কমিটি গঠন। ছবি : সংগৃহীত

পারুল সরকার লিনাকে আহ্বায়ক ও নাজমুন আরা জামানকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের মহিলা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা আন্দোলনের পঁয়ত্রিশ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠিত হয়।

জাতীয়তাবাদী মহিলা আন্দোলনের কমিটি গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় নবগঠিত কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএমের মহিলাবিষয়ক সহসম্পাদক সেলিনা আনোয়ার শেলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শাহ্‌ মোহাম্মদ আবু জাফর।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনএমের মহাসচিব সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. আবদুর রহমান। এ ছাড়া সভায় দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, যুগ্ম মহাসচিব জাকির হোসেন লিটু, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক গোলাম মোস্তফা লিটনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় আসে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বিএনএম। দলীয় নোঙর প্রতীক নিয়ে দলটির ৮২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বিএনপির কয়েকজন নেতাও বিএনএমে যোগদান করে নোঙর প্রতীকে ভোট করেন। কিন্তু তাদের কেউই বিজয়ী হতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X