লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে লিফলেট বিতরণকালে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বিএনপির দুই নেতা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত বিএনপির দুই নেতা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে দুপুরে তাদেরকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও আজাদ যুগ্ম আহ্বায়ক।

বিএনপি সূত্র জানায়, সরকারের একতরফা নির্বাচন বর্জনে সারাদেশে জনমত সৃষ্টির লক্ষে বিএনপি লিফলেট বিতরণ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘটনার সময় বিএনপির নেতাকর্মীরা চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে লিফলেট বিতরণ করে। এ সময় পুলিশ অন্যায়ভাবে বিএনপি নেতা বাচ্চু ও আজাদকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, নির্বাচন বর্জনের লক্ষে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। লিফলেট বিতরণের অভিযোগে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব বলেন, লিফলেট বিতরণ কোন ধরনের অপরাধ তা খুঁজে পাচ্ছি না। লিফলেট বিতরণ থেকে ধরে এনে বাচ্চু ও আজাদকে অন্য একটি মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X