পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা বৈধ নয়’

জাতীয় গণতান্ত্রিক পার্টির জনসভা। ছবি : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির জনসভা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয় বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি এবং বিএনপি ও ১২ দলীয় জোটসহ ৬৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সে নির্বাচনকে আওয়ামী লীগ বৈধ ঘোষণা করলেও দেশের জনগণ এই সরকারকে অবৈধ ঘোষণা করে প্রত্যাখ্যান করেছেন। তবে ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণসংকটে পড়তে শুরু করেছে। দেশে বর্তমানে ডলার সংকট ও রিজার্ভ সংকট। সাধারণ মানুষকে চাল-ডাল, তেল-চিনিসহ নিত্যপণ্য আয়ের চেয়ে ৩ গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকরা ন্যায্য দামে কৃষি উপকরণ কিনতে পারছে না। কৃষি উৎপাদন এখন মহা সংকটে।

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাড. নাজমুল ইসলাম কাজলসহ প্রমুখ।

কালবেলা/এনএএস/বিএনএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X