লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন

লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের চকবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক রঞ্জিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কেটের চারটি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরও দু-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্ররি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু জানানো সম্ভব নয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X