ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের এক ঘণ্টা পর মারা গেলেন মা, দুজনের মৃত্যু একইভাবে

ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে সাগর মিয়ার (৩৮) মৃত্যু হয়। তিনি জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়া আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি হার্ট অ্যাটাক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোচালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা-ও মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X