এস কে সাহেদ, লালমনিরহাট
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

মেয়াদ শেষ হওয়ার ৪ বছর পেরোলেও চালু হয়নি ২৫০ শয্যা হাসপাতাল

লালমনিরহাট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন। ছবি : কালবেলা
লালমনিরহাট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন। ছবি : কালবেলা

মেয়াদ শেষ হওয়ার ৪ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি লালমনিরহাট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম। এদিকে জায়গা সংকটে পূর্বের স্থানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা।

লালমনিরহাট গণপূর্ত বিভাগ ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর হাসপাতালটির দশতলা ভিতযুক্ত আটতলা ভবনের নির্মাণকাজের দায়িত্ব পায় ঢাকার মিরপুর এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজ (জেভি)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩৬ কোটি ৯০ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে লালমনিরহাট গণপূর্ত বিভাগ।

চুক্তি অনুযায়ী ১৮ মাসে নির্মাণকাজ সম্পাদনের সময়সীমায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায় ২০১৭ সালের ১৬ আগস্ট। একই বছরের ২২ অক্টোবর নির্মাণকাজ শুরু করে ২০১৯ সালের ২১ আগস্ট শেষ করার কথা ছিল। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের দাবি নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই শেষ হবে সরঞ্জামাদী বসানো। রংয়ের কাজ করে বুঝিয়ে দেওয়া হবে ভবন।

লালমনিরহাটে নির্মাণাধীন ২৫০ শয্যা আধুনিক হাসপাতালটি কবে চালু হবে- এমন প্রশ্ন এখন হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা মানুষজনের মুখে মুখে। আর কর্তৃপক্ষ শোনাচ্ছে কেবল আশার বানী।

লালমনিরহাট গণপূর্ত বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লালমনিরহাট সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে ১০তলা ভিতযুক্ত ভবনের আটতলা নির্মাণ করা হচ্ছে। এতে স্যানিটারি, পানি সরবরাহ, আন্তবিভাগ এবং বহির্বিভাগের বৈদ্যুতিক লাইন, ভূগর্ভস্থ জলাধার, পাম্প হাউজ, গভীর নলকূপ, সীমানাপ্রাচীর, শীতাতপ নিয়ন্ত্রণ, পিএবিএক্স, লিফট, জেনারেটর, সাবস্টেশন বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্টস, অগ্নিনির্বাপক, অ্যাপ্রোচ রোড, কার পার্কিং, কম্পাউন্ড লাইটিং অ্যান্ড অরবোরিকালচার করার বিষয়ে সিডিউলে উল্লেখ রয়েছে। কিন্তু উল্লেখ ছিলো না সার্ভিস বিল্ডিং। পরে সার্ভিস বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আব্দুল বাসেত বলেন, ‘বহির্বিভাগে চিকিৎসা নিতে প্রতিদিন এ জেলার প্রায় ৮শ থেকে ১৪শ’ রোগী আসে। জায়গার অভাবে তাদের সঠিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া অন্তবিভাগে শয্যা ও কেবিন সংকটের কারণে অনেক রোগীকে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে রংপুরে পাঠানো হচ্ছে। হাসপাতালের নির্মাণকাজ শেষ করা হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত আমরাও রোগীদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছি না। অনতিবিলম্বে হাসপাতালটির কাজ শেষে করে দ্রুত চালু করার অনুরোধ করেছেন তিনি।

লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, ‘চিকিৎসাসেবা ভালো পেলেও হাসপাতালে চিকিৎসক, নার্স ও জায়গা সংকটের কারণে অনেক কষ্ট ভোগ করতে হয়। জেলা সদর হাসপাতালে কত সমস্যা তা সেখানে ভর্তি না হলে বোঝা যাবে না বলে মন্তব্য করেন তারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘হাসপাতালটির নির্মাণকাজ সঠিক সময়ে শেষ করা হয়নি। এতে রোগীদের পাশাপাশি চিকিৎসা কাজে নিয়োজিতদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

এ ছাড়াও তাদের অভিযোগ, ‘হাসপাতালের নির্মাণকাজে যে ধরনের সামগ্রী ব্যবহার করার কথা, তা নিশ্চিত করার ব্যাপারেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এসব যেন দেখার কেউই নেই।’

লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রমজান আলী বলেন, ‘ নতুন হাসপাতালটির কাজ এখনও শেষ না হওয়ায় যায়গা সংকুলানের কারনে চিকিৎসা নিতে আসা রোগী, নার্স, চিকিৎসক সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করেছেন বলেও তিনি জানান।

লালমনিরহাট গণপূর্ত উপ বিভাগী প্রকৌশলী মো. হাসান মাহমুদ জানান ‘করোনা সংকট মোকাবেলা ও ডিজাইন পরিবর্তনজনিত সমস্যার কারণে ২০১৯ সালের ২১ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া হাসপাতালের টেন্ডার সিডিউলে সার্ভিস বিল্ডিং ধরা ছিল না। পরে আবারও মন্ত্রণালয় থেকে টেন্ডার দিয়ে মূল ভবনের সাথে সংযোগ রেখে সার্ভিস বিল্ডিং নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আর এ কারণে সময় মতো হাসপাতাল ভবন নির্মাণ কাজ বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তিনি দাবি করে বলেন, চলতি ফেব্রুয়ারি মাসেই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ বুঝিয়ে দিতে পারবে এবং এই মাসেই চালু করা যাবে হাসপাতালের আউটডোর সেবা কার্যক্রম। পরে লোকবল নিয়োগ কার্যক্রম শেষ হলে চালু করা যাবে ইনডোর সেবা কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১১

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১২

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

১৩

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

১৪

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১৬

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১৭

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৮

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৯

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

২০
X