ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৫

ফেনী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ফেনী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ফেনীতে অটোরিকশা-এস্কেভেটর সংঘর্ষে মো. লিমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনী পৌর এলাকার ৬নং ওয়ার্ডে সুলতানপুর এলাকায় ধর্মপুর সড়কে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও এস্কেভেটর মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের সুলতানপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ধর্মপুরের বটতলীর দিকে যাচ্ছিল। অপরদিকে এস্কেভেটরটি শহরের দিক থেকে আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মো. লিমন (১৩) নামে এক কিশোর মারা যায়। তার পিতার নাম জসিম।

এদিকে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে যাত্রী মুন্না (১৭) ও রাতুলকে (১৮) ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে আহত রাকিব (১৪), শাকিল (২২) ও রাকিবকে (২০) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। আহত পাঁচজনদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ফেনী মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) মো. এমরান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এস্কেভেটর মেশিনচালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X