সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী সিলেটের জন্য একজন সঠিক নেতা খুঁজে এনেছেন : তাজুল ইসলাম

সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা
সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জন্য একজন সঠিক নেতা খুঁজে এনেছেন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিলেটের মানুষ মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করায় সিলেটে এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হবে।

তিনি বলেন, তার (মেয়র) কাজ করার মানষিকতা রয়েছে। তিনি কাজ করতে পারবেন। সরকার সিলেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর দক্ষিণ সুরমার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিসিকের উদ্যোগে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। মধ্যখানে স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় আসায় উন্নয়ন থমকে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের নেওয়া অনেকগুলো প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলো আবারও শুরু করেছে। যার উপকার এদেশের মানুষ ভোগ করছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্ত ও রুহেনা সুলতানা দিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইমজার সভাপতি সজল ছত্রী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম শনিবার সকাল ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট আসেন। এসময় তাকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X